আমাদের কথা

ত্রিশ বছর পর, আবার সেই বেঞ্চে

১৯৯৬ সালে সারা বাংলাদেশের নানা স্কুল থেকে আমরা এসএসসি দিয়েছিলাম। তারপর কেউ গেছি বিশ্ববিদ্যালয়ে, কেউ কাজে, কেউ বিদেশে — ফোন নম্বর বদলেছে, ঠিকানা হারিয়েছে। SSC 96 Network হলো সেই হারানো বন্ধুদের আবার খুঁজে পাওয়ার জায়গা।

বন্ধুরাই যাচাই করে

প্রতিটি সদস্যকে তার নিজের স্কুলের যাচাই-করা বন্ধুরা চিনে নিশ্চিত করেন। তাই ভুয়া প্রোফাইল বা অপরিচিত মানুষের জায়গা নেই।

আমরা টাকা ধরি না

প্ল্যাটফর্ম কোনো টাকা গ্রহণ, সংরক্ষণ বা লেনদেন করে না। আয়োজকরা নিজেরা চাঁদা নেন, এখানে শুধু হিসাব রাখা হয় — যা দেখেন শুধু সেই ইভেন্টের অংশগ্রহণকারী ও আয়োজকরা।

প্রাইভেসি আগে

ফোন নম্বর আর ইমেইল শুরুতে লুকানো থাকে, চাইলেই লুকিয়ে রাখতে পারেন। দেখাতে চাইলে শুধু স্কুলের বন্ধুদের, বা সবার জন্য খুলে দিন — সেটিংস থেকে যেকোনো সময় বদলানো যায়।

একসাথে সেবা

ত্রাণ, রক্তদান, মেডিকেল ক্যাম্প, শিক্ষাবৃত্তি — বন্ধুরা মিলে সমাজের জন্য কিছু করা।

কেন এই উদ্যোগ

ফেসবুক গ্রুপে বন্ধু খোঁজা যায়, কিন্তু কে আসলেই আমাদের ব্যাচের — বোঝা কঠিন। পুনর্মিলনীর চাঁদার হিসাব থাকে কারও খাতায় বা স্প্রেডশিটে, অংশগ্রহণকারীরাও দেখতে পান না। রক্তের দরকার হলে কোন বন্ধু রক্ত দিতে পারবে, জানা থাকে না।

তাই আমরা বানিয়েছি একটি নিজস্ব, ফ্রি প্ল্যাটফর্ম — যেখানে শুধু ১৯৯৬ সালের এসএসসি পরীক্ষার্থীরাই ঢুকতে পারেন, পুনর্মিলনী আর সেবা কর্মসূচি স্বচ্ছভাবে আয়োজন করা যায়, আর জরুরি মুহূর্তে বন্ধু বন্ধুর পাশে দাঁড়াতে পারে।

বন্ধু খুঁজুন

স্কুল, জেলা, পেশা দিয়ে

পুনর্মিলনী

রেজিস্ট্রেশন, QR টিকিট, স্বচ্ছ হিসাব

পাশে থাকুন

রক্তদাতা, ব্যবসা, স্মৃতিপাতা

আমরা কী নই